হামাদ বিন খলিফা বিশ্ববিদ্যালয়ের পাবলিক পলিসির অধ্যাপক সুলতান বারাকাত সতর্ক করেছেন যে ইসরাইল একটি সীমিত কৌশলগত পারমাণবিক হামলার পরিকল্পনা করছে। আল-জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ভাষা ইঙ্গিত দিচ্ছে যে ইসরাইল পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে নিজেদের প্রকাশ করতে এমন হামলা চালাতে পারে।
বারাকাত উল্লেখ করেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যবহৃত শব্দ যেমন “বিশাল বিস্ময়” বা “সভ্যতা ধ্বংস হয়ে যাবে” এই আশঙ্কার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তিনি বলেন, ইসরাইল কখনো পারমাণবিক অস্ত্রের মালিকানা স্বীকার না করলেও বিশ্বজুড়ে এটি স্বীকৃত যে দেশটির পারমাণবিক সক্ষমতা রয়েছে। তার মতে, ইসরাইল অতীতে এই সক্ষমতাকে ভয় প্রদর্শনের মাধ্যম হিসেবে ব্যবহার করলেও তা কার্যকর হয়নি।
বারাকাতের মতে, এখন ইসরাইলি নীতিনির্ধারকরা সীমিত তেজস্ক্রিয়তা ও ধ্বংসযজ্ঞের মধ্যে থেকে নিজেদের পারমাণবিক শক্তি হিসেবে প্রকাশের চিন্তা করছেন। তবে হোয়াইট হাউস ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কোনো পারমাণবিক হামলার পরিকল্পনা অস্বীকার করেছে।
ইসরাইল সীমিত পারমাণবিক হামলার পরিকল্পনা করছে বলে সতর্ক করলেন অধ্যাপক বারাকাত
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।