ইরানকে ঘিরে উত্তেজনা বাড়ার মধ্যে এ সপ্তাহে যুক্তরাষ্ট্র সফর করছেন ইসরাইল ও সৌদি আরবের প্রতিরক্ষা ও গোয়েন্দা কর্মকর্তারা। অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলের সামরিক গোয়েন্দাপ্রধান জেনারেল শ্লোমি বাইন্ডার মঙ্গলবার ও বুধবার পেন্টাগন, সিআইএ ও হোয়াইট হাউসের শীর্ষ নেতৃত্বের সঙ্গে একাধিক বৈঠক করেছেন। ট্রাম্প প্রশাসনের অনুরোধে ইরানের সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তু সম্পর্কে তথ্য সরবরাহ করাই ছিল এই সফরের মূল উদ্দেশ্য।
অন্যদিকে, সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান বৃহস্পতিবার ও শুক্রবার ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, বিশেষ দূত স্টিভ উইটকফ এবং পেন্টাগনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই সফরের লক্ষ্য দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করা এবং কূটনৈতিক উপায়ে আঞ্চলিক সমস্যা সমাধান নিয়ে আলোচনা করা। সৌদি আরব আগেই জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রকে তাদের আকাশসীমা ব্যবহার করে ইরানে আক্রমণ করতে দেবে না।
এই সফরগুলো এমন সময়ে হচ্ছে, যখন জুন মাসে ইসরাইল-ইরান ১২ দিনের যুদ্ধ চলাকালে যুক্তরাষ্ট্র তিনটি ইরানি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালিয়েছিল।
ইরান ইস্যুতে উত্তেজনার মধ্যে ওয়াশিংটনে ইসরাইল-সৌদি প্রতিরক্ষা বৈঠক
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।