Web Analytics

বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির সুইডেনের পেশাজীবী সংগঠন বাংলাদেশি প্রফেশনালস অ্যান্ড কমিউনিটি নেটওয়ার্কের, বিপিসিএন, ২০২৬ সালের অ্যাওয়ার্ড পেয়েছেন। গত শনিবার স্টকহোমে ‘জুলাই-পরবর্তী বাংলাদেশ’ শীর্ষক সেমিনার শেষে সংগঠনটির সভাপতি ড. আকতার হোসাইন তার হাতে এই সম্মাননা তুলে দেন।

আইনের শাসন, মানবাধিকার এবং বিচারপ্রার্থী মানুষের মর্যাদা রক্ষায় অবদানের স্বীকৃতি হিসেবে শিশির মনিরকে এই পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে তিনি জুলাই-পরবর্তী বাংলাদেশের অগ্রযাত্রায় প্রবাসী পেশাজীবীদের ভূমিকা ও করণীয় নিয়ে বক্তব্য দেন।

ক্যারোলিনস্কা ইনস্টিটিউটের সিনিয়র কনসালট্যান্ট ড. আকতার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। বিপিসিএনের সেক্রেটারি ও স্নায়ুবিজ্ঞানী ড. তৌহিদুল ইসলাম অনুষ্ঠান পরিচালনা করেন। এতে বিপিসিএন সুইডেনের বোর্ড সদস্য এবং বিভিন্ন পেশার প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। সমৃদ্ধ বাংলাদেশ গঠনে প্রবাসী দক্ষ পেশাজীবীদের অবদানের প্রয়োজনীয়তা তুলে ধরে অনুষ্ঠানে একটি তথ্যচিত্রও প্রদর্শিত হয়।

12 Oct 26 1NOJOR.COM

সুইডেনে বিপিসিএনের ২০২৬ সালের সম্মাননা পেলেন আইনজীবী শিশির মনির

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।