Web Analytics

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ভারতের বিরুদ্ধে বাংলাদেশের ন্যায্য পানির হিস্যা থেকে বঞ্চিত করা এবং নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত করার অভিযোগ তুলেছেন। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দেশটির গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারত বাংলাদেশকে শাস্তি দেওয়ার চেষ্টা করছে।

স্পিকারের ভাষ্য, ভারত থেকে বাংলাদেশে ৫০টির বেশি বড় ও ছোট নদী প্রবেশ করেছে, কিন্তু এসব নদীর স্বাভাবিক ও নির্বিঘ্ন প্রবাহে বাধা দিতে ভারত ধারাবাহিকভাবে ব্যারাজ নির্মাণ করছে। তিনি অভিযোগ করেন, শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশ ভারতের একটি ‘উপনিবেশে’ পরিণত হয়েছিল। তিনি আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী’ ও ‘গুণ্ডাদের’ সংগঠন বলেও আখ্যা দেন এবং বলেন, জনদাবির পরিপ্রেক্ষিতে দলটির কার্যক্রম সীমিত করা হয়েছে।

হাফিজ উদ্দিন আহমদ বাংলাদেশ-পাকিস্তান সম্পর্কের নতুন, বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃত্বপূর্ণ অধ্যায়ের আশা প্রকাশ করেন। তিনি সার্ক পুনরুজ্জীবনের পক্ষে মত দিয়ে জানান, দুই দেশের নেতারা বিষয়টি নিয়ে আলোচনা করছেন। পারস্পরিক অবস্থানের ভিত্তিতে আন্তর্জাতিক বিভিন্ন ফোরামেও বাংলাদেশ ও পাকিস্তান একে অপরকে সমর্থন করবে বলে তিনি জানান।

27 Nov 26 1NOJOR.COM

স্পিকার ভারতের বিরুদ্ধে নদীর পানিপ্রবাহ বাধাগ্রস্ত করার অভিযোগ তুলেছেন

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।