Web Analytics

বাংলাদেশের সড়কে প্রাণহানি কমাতে সমন্বিত ‘সেইফ সিস্টেম এপ্রোচ’, শক্তিশালী আইন এবং সংশ্লিষ্টদের জবাবদিহি নিশ্চিতের আহ্বান জানিয়েছেন সড়ক নিরাপত্তা নিয়ে কাজ করা নাগরিক সমাজের প্রতিনিধি ও গবেষকেরা। বৃহস্পতিবার রাজধানীর শ্যামলীতে ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য ও পুষ্টি সেক্টরের আয়োজিত তরুণ কর্মশালায় এ দাবি ওঠে।

নিরাপদ সড়ক চাইয়ের মহাসচিব লিটন এরশাদ বলেন, দুর্ঘটনা প্রতিরোধে শুধু চালকের সচেতনতা যথেষ্ট নয়; সড়ক ব্যবস্থাপনার প্রতিটি স্তরে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তিনি কার্যকর, যুগোপযোগী ও জবাবদিহিমূলক সড়ক নিরাপত্তা আইন, আইনের যথাযথ প্রয়োগ, চালকদের পেশাগত প্রশিক্ষণ, যানবাহনের ফিটনেস এবং কঠোর ট্রাফিক শৃঙ্খলার ওপর গুরুত্ব দেন।

নিরাপদ সড়ক আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক মাহিদ হোসেন মাগফি বলেন, দুর্ঘটনার জন্য শুধু চালককে দায়ী করা যায় না। ত্রুটিপূর্ণ সড়ক নকশা, বেহাল যানবাহন, গতি নিয়ন্ত্রণের অভাব, দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা ও আইন প্রয়োগে শৈথিল্যও ভূমিকা রাখে। কর্মশালার তরুণ অংশগ্রহণকারীরা নিরাপদ অবকাঠামো, গতি নিয়ন্ত্রণ, নিরাপদ যানবাহন, দায়িত্বশীল আচরণ, দ্রুত চিকিৎসাসেবা এবং কঠোর আইন বাস্তবায়নের দাবি জানান।

13 Nov 26 1NOJOR.COM

সড়কে প্রাণহানি কমাতে শক্তিশালী আইন ও সেইফ সিস্টেম এপ্রোচের আহ্বান

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।