শ্রমিকদের প্রায় চার ঘণ্টার অবরোধ শেষে নারায়ণগঞ্জের ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে যান চলাচল শুরু হয়েছে। বিকেল চারটার দিকে আলোচনার পর পুলিশ শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিলে যানবাহন চলাচল পুনরায় শুরু হয়।
দুপুর ১২টা থেকে লিংক রোডে যানবাহন চলাচল বন্ধ ছিল। এতে সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকে পড়ে এবং দুর্ভোগ তৈরি হয়। পুলিশের সঙ্গে আলোচনার পর শ্রমিকেরা অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।
সড়ক খুলে দেওয়ার পর বিপুলসংখ্যক পুলিশ ও বিজিবি সদস্য যানবাহন চলাচল স্বাভাবিক করতে কাজ শুরু করেন। পরে জেলা প্রশাসক মো. রায়হান কবির ও পুলিশ সুপার মো. হাবিবুর রহমান ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলেন।
শ্রমিকদের প্রায় চার ঘণ্টার অবরোধ শেষে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে যান চলাচল শুরু
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।