Web Analytics

চলমান শ্রমিক অসন্তোষের কারণে দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে ৫২৯টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি, বিজিএমইএ। সংগঠনটির তথ্য অনুযায়ী, কাজ না করে কারখানা থেকে বেরিয়ে গেছেন ৯ লাখ ৮৭ হাজার ১৯০ জন শ্রমিক। রোববার বেলা সাড়ে ৩টা পর্যন্ত পাঁচ শিল্পাঞ্চলের ২ হাজার ১৩৪টি কারখানার মধ্যে ১ হাজার ৮১৬টি খোলা ছিল।

ঢাকা মহানগর পুলিশ এলাকার মিরপুরে ৩২০টি কারখানার মধ্যে ৬৮টির শ্রমিক কাজ না করে বেরিয়ে যান; এ সংখ্যা ৫১ হাজার ৬২৫। গাজীপুর ও ময়মনসিংহ এলাকায় ৮৩৬টি কারখানার মধ্যে ২৭৬টির শ্রমিক কাজ না করে বেরিয়ে যান। ওই দুই এলাকায় এমন শ্রমিকের সংখ্যা ৬ লাখ ৪৫ হাজার ৩৬০ জন।

সাভার, আশুলিয়া ও জিরানী এলাকায় ৪৪১টি কারখানার মধ্যে ১৮৫টির শ্রমিক কাজ না করে বেরিয়ে যান, যার সংখ্যা ২ লাখ ৯০ হাজার ২০৫। বিজিএমইএ নারায়ণগঞ্জের ১৯৭টি এবং চট্টগ্রামের ৩৪০টি কারখানার তথ্য দিয়েছে, তবে এসব এলাকায় কর্মবিরতি করে বেরিয়ে যাওয়া শ্রমিকের সংখ্যা আলাদাভাবে উল্লেখ করেনি। সারসংক্ষেপে সংগঠনটি বলেছে, শ্রম অসন্তোষে সোমবার ৫২৯টি কারখানা বন্ধ হয়।

03 Nov 26 1NOJOR.COM

শ্রমিক অসন্তোষে ৫২৯ পোশাক কারখানা বন্ধ, কাজ না করে বেরিয়েছেন ৯ লাখ ৮৭ হাজার শ্রমিক

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।