Web Analytics

হালাল পণ্যের মান নির্ধারণ, হালাল স্ট্যান্ডার্ড প্রণয়ন ও হালাল সনদ প্রদানকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বের আওতায় আনা হয়েছে। এ দায়িত্ব ইসলামিক ফাউন্ডেশন পরিচালনা করবে। রুলস অব বিজনেস, ১৯৯৬ সংশোধন করে মন্ত্রিপরিষদ বিভাগ প্রজ্ঞাপন জারি করেছে বলে সোমবার ইসলামিক ফাউন্ডেশনের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সংশোধিত কার্যবিধিতে শিডিউল-১-এর মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব বণ্টন তালিকায় ‘মিনিস্ট্রি অব রিলিজিয়াস অ্যাফেয়ার্স’ শিরোনামের অধীনে নতুন দায়িত্ব যুক্ত হয়েছে। বিদ্যমান ২২ নম্বর আইটেমের পর ২৩ নম্বর আইটেম হিসেবে হালাল স্ট্যান্ডার্ড ও সার্টিফিকেশন-সংক্রান্ত বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। এ দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সরকারি সংস্থা ও প্রতিষ্ঠান প্রয়োজনীয় সমন্বয় ও সহযোগিতা করবে।

ধর্ম মন্ত্রণালয়ের আওতায় ইসলামিক ফাউন্ডেশন হালাল পণ্যের মান, স্ট্যান্ডার্ড বাস্তবায়ন এবং সনদ প্রদান পরিচালনা করবে। প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে দেশীয় উৎপাদনকারী ও রপ্তানিমুখী প্রতিষ্ঠানের হালাল পণ্য ও সেবার সনদ প্রদানের সঙ্গে যুক্ত। সিদ্ধান্তটি নীতিগত সমন্বয়, সনদ প্রক্রিয়ার স্বচ্ছতা, ভোক্তা আস্থা এবং আন্তর্জাতিক হালাল বাজারে বাংলাদেশের অংশগ্রহণ বাড়াতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

25 Aug 26 1NOJOR.COM

হালাল মান ও সনদ প্রদান ধর্ম মন্ত্রণালয়ের আওতায় আনল সরকার

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।