ফেনীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত শিক্ষক পরিবারের উপর হামলা ও বাড়িঘর ভাঙচুর মামলায় জেলা ছাত্রদলের সহ-সভাপতি ও এনআরবিসি ব্যাংকের জুনিয়র অফিসার এ এস এম মঈনুল হোসেন জ্যাকসনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। সোমবার দুপুরে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেন। একই মামলায় আরেক আসামি নিনুপা আক্তারের জামিন মঞ্জুর করা হয়েছে।
মামলার তথ্য অনুযায়ী, গত ১০ ফেব্রুয়ারি ফেনী সদর উপজেলার ফাজিলপুর গ্রামে ভূমি সংক্রান্ত বিরোধের জেরে অবসরপ্রাপ্ত শিক্ষক আজিজুল হক, তার স্ত্রী ও মেয়ের উপর হামলা চালায় জ্যাকসনসহ কয়েকজন। হামলাকারীরা আজিজুলের গর্ভবতী মেয়েকে হাত-পা বেঁধে রাখে এবং বাড়িঘর ভাঙচুর করে। পরে সেনাবাহিনী ও পুলিশ এসে তাদের উদ্ধার করে।
ভুক্তভোগী পরিবার প্রথমে থানায় অভিযোগ দিলেও মামলা রেকর্ড না হওয়ায় পরে আদালতে মামলা দায়ের করে, যার ভিত্তিতে আদালত এ আদেশ দেন।
ভূমি বিরোধে শিক্ষক পরিবারের উপর হামলার মামলায় ফেনী ছাত্রদল নেতা কারাগারে
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।