Web Analytics

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ মিরপুরে দুর্বৃত্তদের হামলায় আহত এক পুলিশ সদস্যকে দেখতে বুধবার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল পরিদর্শন করেছেন। আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা, অবাধ চলাচল নিশ্চিতকরণ এবং রাষ্ট্রীয় দায়িত্ব পালনের সময় ওই কনস্টেবল হামলার শিকার হন।

বেলা সাড়ে ১১টার দিকে কমিশনার চিকিৎসাধীন ডিএমপির পিওএম উত্তর বিভাগের কনস্টেবল মো. শায়নুনের শারীরিক অবস্থার খোঁজ নেন। তিনি কনস্টেবলের চিকিৎসা নিয়ে সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন।

হামলায় আহত কনস্টেবল মো. শায়নুন বর্তমানে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের অর্থোপেডিক বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। কমিশনারের হাসপাতাল পরিদর্শনের সময় কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক ডিআইজি মুহাম্মদ মুসলিমসহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

04 Nov 26 1NOJOR.COM

মিরপুরে হামলায় আহত কর্তব্যরত কনস্টেবলকে দেখতে হাসপাতালে ডিএমপি কমিশনার

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।