গত সপ্তাহের নির্বাচনে নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট বিরোধীদের চেয়ে পিছিয়ে পড়ার পর ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে অভ্যুত্থানচেষ্টার অভিযোগ উঠেছে। ইসরাইলি রাজনীতিবিদ ও বিশ্লেষকদের অভিযোগ, তিনি অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতকে ব্যবহার করে ফিলিস্তিনি নাগরিকদের ভোট এবং নির্বাচনের ফলাফল প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছেন। ভোট জালিয়াতি, ঘুষ ও বিদেশি হস্তক্ষেপের অভিযোগে তদন্ত শুরু হলেও এসবের পক্ষে এখনো কোনো প্রমাণ প্রকাশ করা হয়নি।
প্রতিবেদন অনুযায়ী, শিন বেতপ্রধান ডেভিড জিনি নিজেই তদন্তের নেতৃত্ব দিচ্ছেন। ফিলিস্তিনি নেতৃত্বাধীন রা’আম ও জয়েন্ট লিস্ট নেসেটে রেকর্ড ১৯টি আসন পাওয়ার পর এই তদন্ত শুরু হয়েছে। সমালোচকদের ভাষ্য, ক্ষমতা ধরে রাখার উদ্দেশ্যে দল দুটিকে রাজনৈতিকভাবে কোণঠাসা করা হচ্ছে। মঙ্গলবার নিরাপত্তাসংক্রান্ত তদন্তের কথা বলে শিন বেত লেখক আবদ আবু শাহাদেহকে গ্রেপ্তার করে।
ডেমোক্র্যাটস পার্টির নেতা ইয়ার গোলান বলেন, ইসরাইলের গণতন্ত্র হুমকির মুখে রয়েছে; তিনি রাজনৈতিক কর্মীদের আটক ও নির্বাচিত প্রতিনিধিদের জিজ্ঞাসাবারের অভিযোগ করেন। সাবেক প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ একই ধরনের অভিযোগ তোলেন। বিরোধী জোটের নেতা গাদি আইজেনকোট একে গণতন্ত্র নস্যাৎ করার সুসংগঠিত চেষ্টা বলেন। সাংবাদিক ও বিশ্লেষকেরাও ঘটনাগুলোকে সাংবিধানিক সংকট এবং অভ্যুত্থানচেষ্টা হিসেবে বর্ণনা করেছেন।
নির্বাচনের ফল প্রশ্নবিদ্ধে শিন বেত ব্যবহারের অভিযোগ নেতানিয়াহুর বিরুদ্ধে
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।