Web Analytics

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ২০২৬-২৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের আবেদনের সুযোগ দিচ্ছে। তবে তাদের দ্বিতীয়বারের সাপ্লিমেন্টারি পরীক্ষায় অকৃতকার্য বিষয়গুলোতে পাস করতে হবে। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন বুধবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, বর্তমান সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের সাপ্লিমেন্টারি পরীক্ষা আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হবে। নিয়মিত ও অনিয়মিত—উভয় ধরনের পরীক্ষার্থীই এই পরীক্ষায় অংশ নিতে পারবেন।

সাপ্লিমেন্টারি পরীক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণের সময়সীমা আগামী ১০ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ২৯ জানুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে। আল-আমীন বলেন, এক বা দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের সুবিধার জন্য আবেদনের সময়সীমা কিছুটা বাড়ানো হবে, যাতে তারা কোনো সমস্যায় না পড়েন।

11 Nov 26 1NOJOR.COM

এক বা দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের চবির ভর্তি পরীক্ষায় আবেদনের সুযোগ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।