Web Analytics

স্বল্প খরচে চিকিৎসাসেবা দেওয়ার কারণে ‘দরিদ্রের চিকিৎসক’ হিসেবে পরিচিত ফিলিস্তিনি চিকিৎসক মাজেন আল-রানতিসি প্রায় চার মাস আটক থাকার পর রোববার অধিকৃত পশ্চিম তীরের ইসরাইলি ওফার কারাগার থেকে মুক্তি পেয়েছেন। মুক্তির পর ছড়িয়ে পড়া ছবিতে ৭২ বছর বয়সি এই চিকিৎসককে অত্যন্ত শীর্ণকায় দেখা গেছে এবং তার কপালে স্পষ্ট লাল ক্ষতচিহ্ন ছিল। গত ২১ জুন ভোররাতে রামাল্লার আল-তিরা এলাকায় তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করেছিল ইসরাইলি বাহিনী।

পরে ইসরাইলি কর্তৃপক্ষ ফিলিস্তিনি অলাভজনক সংস্থা ইউনিয়ন অব হেলথ ওয়ার্ক কমিটিজের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের অভিযোগে তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। সংস্থাটি প্রতিবছর হাজারো ফিলিস্তিনিকে চিকিৎসাসেবা দেয়। আল-রানতিসি কয়েক দশক ধরে নিম্ন আয়ের রোগীদের চিকিৎসা দিয়ে আসছেন; অনেক ক্ষেত্রে তিনি ফি নিতেন না এবং বিনা মূল্যে ওষুধ ও চিকিৎসাসেবা দিতেন।

তার আটকের ঘটনায় পশ্চিম তীরজুড়ে নিন্দা ও উদ্বেগ ছড়িয়ে পড়ে। পরিবারের সদস্য, সহকর্মী ও রোগীরা তার অবস্থান ও শারীরিক অবস্থা সম্পর্কে তথ্য প্রকাশ এবং দ্রুত মুক্তির দাবি জানান। অধিকারকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ফ্রিডম ফর ড. মাজেন আল-রানতিসি’ হ্যাশট্যাগে সংহতি অভিযানও চালান। ফিলিস্তিনি মানবাধিকার সংস্থাগুলোর দাবি, ২০২৩ সাল থেকে ইসরাইলি বাহিনী শত শত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীকে আটক করেছে।

26 Oct 26 1NOJOR.COM

প্রায় চার মাস পর ওফার কারাগার থেকে মুক্তি পেলেন চিকিৎসক মাজেন আল-রানতিসি

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।