Web Analytics

বাংলাদেশের সুপ্রিম কোর্ট সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বহাল রেখে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে। ৭৪ পৃষ্ঠার এই রায়টি রোববার, ১৫ মার্চ ২০২৬ তারিখে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। রায়টি লিখেছেন তৎকালীন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। গত বছরের ২০ নভেম্বর এই রায় দেওয়া হয়েছিল।

১৯৯৬ সালে বিএনপি সরকারের আমলে সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা চালু হয়। ২০১১ সালে আওয়ামী লীগ সরকারের সময় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করলে এই ব্যবস্থা বিলুপ্ত হয়। আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের সময় ২০১১ সালের রায় পুনর্বিবেচনার আবেদন করা হলে সর্বোচ্চ আদালত নতুন করে আপিল শুনানির সিদ্ধান্ত নেয়।

পরবর্তীতে আদালত ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়কে অবৈধ ঘোষণা করে নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের সিদ্ধান্ত দেয়।

15 Mar 26 1NOJOR.COM

সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ রায়ে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।