মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও তার স্ত্রী উষা ভ্যান্স চতুর্থ সন্তানের বাবা-মা হয়েছেন। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় রোববার মেরিল্যান্ডের বেথেসদায় ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে তাদের ছেলে অ্যালেক নীল ভ্যান্সের জন্ম হয়। এক যৌথ বিবৃতিতে তারা জানান, মা ও নবজাতক দুজনই সুস্থ আছেন এবং পরিবারের অন্য শিশুরাও নতুন ভাইকে পেয়ে আনন্দিত।
হোয়াইট হাউস হিস্টোরিক্যাল অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, অ্যালেক নীল ভ্যান্স যুক্তরাষ্ট্রের ইতিহাসে দেড় শতাধিক বছরের মধ্যে দায়িত্বে থাকা কোনো ভাইস প্রেসিডেন্টের ঘরে জন্ম নেওয়া প্রথম সন্তান। সর্বশেষ ১৮৭০ সালে ভাইস প্রেসিডেন্ট স্কাইলার কোলফ্যাক্স ও তার স্ত্রী এলেন ওয়েডের ঘরে সন্তান জন্মেছিল। ওহাইওর সাবেক মেরিন সেনা জেডি ভ্যান্স ও ভারতীয় অভিবাসী পরিবারের সন্তান উষা ভ্যান্স ইয়েল ল স্কুলে পড়ার সময় পরিচিত হন।
এই দম্পতির প্রথম সন্তান জন্ম নেয় ২০১৭ সালে, দ্বিতীয় ২০২০ সালে এবং তৃতীয় ২০২১ সালে। জেডি ভ্যান্স দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে জন্মহার বৃদ্ধির পক্ষে মত দিয়ে আসছেন এবং ২০২৫ সালের ‘মার্চ ফর লাইফ’ সমাবেশেও এ বিষয়ে বক্তব্য দেন।
১৫০ বছর পর দায়িত্বে থাকা মার্কিন ভাইস প্রেসিডেন্টের ঘরে সন্তানের জন্ম
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।