Web Analytics

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র তাদের দূরপাল্লার নির্ভুল ক্ষেপণাস্ত্রের বৈশ্বিক মজুতের প্রায় সব ব্যবহার করেছে বলে রয়টার্স ও সিবিএস নিউজ দাবি করেছে। ৫ আগস্ট ২০২৬ প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ব্যবহৃত অস্ত্রের মধ্যে আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম বা এটিএসিএমএস এবং প্রিসিশন স্ট্রাইক মিসাইল রয়েছে।

রয়টার্স তিনটি সূত্রের বরাতে জানিয়েছে, এই দুই ধরনের ক্ষেপণাস্ত্রের মজুতের ‘প্রায় পুরোটাই’ ব্যবহার করা হয়েছে। সিবিএস নিউজও একই ধরনের তথ্য প্রকাশ করে বলেছে, যুক্তরাষ্ট্র এসব দূরপাল্লার নির্ভুল ক্ষেপণাস্ত্রের বৈশ্বিক মজুত প্রায় শেষ করে ফেলেছে।

তবে পেন্টাগন এই দাবির সঙ্গে একমত নয়। পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পারনেল সিবিএস নিউজকে বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কাছে প্রেসিডেন্ট নির্দেশ দিলে যেখানে অভিযান চালাতে প্রয়োজন, তার সবকিছুই আছে। এর আগে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথও গোলাবারুদের মজুত কমে যাওয়ার উদ্বেগকে গুরুত্ব দেননি।

05 Aug 26 1NOJOR.COM

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মজুত প্রায় শেষের দাবি

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।