Web Analytics

রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ডে দুই দশক আগে ছিনতাইয়ের সময় শফিকুল আলম ওরফে শফিক হত্যার মামলায় দুই ছিনতাইকারীর মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। ২০২৬ সালের ১৯ জুলাই রোববার ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ মোসাদ্দেক মিনহাজ এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন মো. সোহেল রানা ওরফে কালু এবং মো. নাজিম উদ্দিন ওরফে নাজিম ওরফে নজু। প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় তারা পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

মামলার অভিযোগে বলা হয়, ২০০৫ সালের ২২ জুন ভোরে বগুড়া থেকে ঢাকায় এসে শফিক কল্যাণপুর বাসস্ট্যান্ডে নামেন এবং বন্ধুর বাসায় যাওয়ার পথে এশিয়া সিনেমা হলের সামনে তিন ছিনতাইকারী তার পথরোধ করে। তারা ধারালো অস্ত্র দিয়ে ভয় দেখিয়ে টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার সময় শফিককে কুপিয়ে গুরুতর জখম করে, পরে তিনি হাসপাতালে মারা যান। নিহতের বাবা মো. আকবর আলী মিরপুর মডেল থানায় মামলা করেন।

আদালত রায়ে উল্লেখ করেন, আসামিরা পেশাদার অপরাধী এবং তাদের বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরক ও মাদকের একাধিক মামলা রয়েছে।

19 Jul 26 1NOJOR.COM

কল্যাণপুরে ২০০৫ সালের হত্যায় দুই ছিনতাইকারীর মৃত্যুদণ্ড ঘোষণা

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।