Web Analytics

গাজায় ইসরাইলের সামরিক অভিযান বন্ধ এবং বিশ্বজুড়ে যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদে ২২ দেশের ১১০টি বন্দরে ধর্মঘট পালন করছেন ডক ও বন্দর শ্রমিকরা। পাঁচ মহাদেশের ২৫টির বেশি শ্রমিক ইউনিয়নের অংশগ্রহণে শুক্রবার, ৩০ অক্টোবর আন্তর্জাতিক সংহতি কর্মসূচি পালিত হচ্ছে। ‘ডকওয়ার্কার্স ডু নট ওয়ার্ক ফর ওয়ার’ শীর্ষক এই কর্মসূচির আয়োজকদের লক্ষ্য অস্ত্র ও যুদ্ধের রসদ পরিবহনে বিঘ্ন সৃষ্টি করা।

ইতালি, ফ্রান্স, গ্রিস, তুরস্ক, ভারত, সুইডেন, ডেনমার্ক, অস্ট্রেলিয়া, ব্রাজিল, মেক্সিকো, উরুগুয়ে, মরক্কো ও সাইপ্রাসের গুরুত্বপূর্ণ বন্দর এতে অংশ নিচ্ছে। যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলের বন্দর শ্রমিকরাও কর্মসূচিতে অংশ নেওয়ার অঙ্গীকার করেছেন। অধিকাংশ বন্দরে নিয়মিত কর্মঘণ্টায় ধর্মঘট হবে, তবে ফ্রান্স, ইতালি, ভারত, গ্রিস ও তুরস্কে ২৪ ঘণ্টার কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়েছে। ইতালির ইউএসবি সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে।

‘নো হারবার ফর জেনোসাইড’ জানিয়েছে, ২০২৫ সালের আগস্ট থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত ২৯ দেশের ৫৬টি বাণিজ্যিক বন্দরের মাধ্যমে এলবিট সিস্টেমসের যন্ত্রাংশের ৩১৫টি চালান পরিবহন হয়েছে। সংগঠনটির দাবি, ওই ৫৬টি বন্দর ধর্মঘটে অংশ নেওয়ার কথা রয়েছে। তাদের হিসাব অনুযায়ী, কর্মসূচির দিনে ২০০ কোটি ডলারের বেশি মূল্যের পণ্য বন্দরে আটকে থাকতে পারে।

31 Oct 26 1NOJOR.COM

গাজা যুদ্ধ ও অস্ত্র পরিবহনের বিরুদ্ধে ২২ দেশে বন্দর শ্রমিকদের কর্মসূচি

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।