Web Analytics

ফরিদপুরের সালথা উপজেলার বলিভদ্রদিয়া গ্রামে মাদক মামলার আসামির স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগে পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. ইমরান হাসানকে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা। শুক্রবার (১৭ এপ্রিল) রাত ৩টার দিকে রামকান্তপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। আহত ইমরানকে পরে সালথা থানা পুলিশ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। তিনি ওই ইউনিয়নের সহকারী বিট কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মাদক মামলার আসামি মেহেদী হাসানের স্ত্রীর সঙ্গে ইমরানের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। শুক্রবার গভীর রাতে ইমরান ওই নারীর ঘরে ঢুকলে এলাকাবাসী তাকে হাতেনাতে ধরে মারধর করে। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে ইমরান দাবি করেন, তিনি আসামি ধরতে সেখানে গিয়েছিলেন।

সালথা থানার ওসি জানান, ঘটনাটি তদন্তাধীন এবং কেন ইমরান সাদা পোশাকে গভীর রাতে একা আসামির বাড়িতে গিয়েছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে।

19 Apr 26 1NOJOR.COM

ফরিদপুরে আসামির স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগে এএসআইকে গণপিটুনি

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।