Web Analytics

রোববার ইরান সংযুক্ত আরব আমিরাতের দিকে ১৩৭টি মিসাইল ও ২০৯টি ড্রোন নিক্ষেপ করেছে, যা মধ্যপ্রাচ্যের বিভিন্ন রাজধানী ও প্রধান শহরে পরিচালিত তাদের ‘ষষ্ঠ দফার’ হামলার অংশ। সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে। হামলায় আবুধাবি বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হয় এবং এতে একজন নিহত ও সাতজন আহত হয়েছেন বলে জানা গেছে।

দুবাইয়ে অবস্থানরত সিএনএনের প্রতিনিধিরা জানান, স্থানীয় সময় সকাল ৮টা ১৫ মিনিটের দিকে তিনটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। বিজনেস বে এলাকায় একটি ড্রোন বা ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর তার ধ্বংসাবশেষ দুবাইয়ের প্রধান বাণিজ্যিক বন্দর জেবেল আলিতে পড়ে অগ্নিকাণ্ডের সৃষ্টি করে। স্থানীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে সেখান থেকে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে।

প্রতিবেদনে ক্ষয়ক্ষতির পরিমাণ বা অতিরিক্ত সরকারি প্রতিক্রিয়া সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

01 Mar 26 1NOJOR.COM

ষষ্ঠ দফায় আমিরাতে ইরানের ১৩৭ মিসাইল ও ২০৯ ড্রোন হামলা

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।