Web Analytics

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে মিরপুর মডেল থানায় দায়ের হওয়া হত্যা ও হত্যাচেষ্টা মামলায় লোকসংগীতশিল্পী ও সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। একই মামলায় তাঁর সাবেক স্বামী রমজান আলী মাদবরকেও গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার, ১৬ নভেম্বর শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। আদালতসংশ্লিষ্ট সূত্র জানায়, ওমর ফারুক শাকিলের হত্যাচেষ্টা মামলায় দুজনকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা ও মিরপুর মডেল থানার উপপরিদর্শক হাফিজুল ইসলাম। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে তাঁদের ভার্চ্যুয়ালি আদালতে হাজির করা হয়। পরে বিচারক তদন্ত কর্মকর্তার আবেদন মঞ্জুর করেন।

মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট সকাল ১১টার দিকে মিরপুর ১০ নম্বর গোলচত্বরের ফলপট্টি এলাকায় গুলিবর্ষণে ওমর ফারুক শাকিল গুরুতর আহত হন। তাঁকে প্রথমে আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে তাঁকে সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে অস্ত্রোপচার করা হয়। মমতাজ ২০২৫ সালের ১২ মে ধানমন্ডি থেকে ডিবির হাতে গ্রেপ্তারের পর কারাগারে আছেন।

17 Nov 26 1NOJOR.COM

মিরপুরের মামলায় মমতাজ বেগম ও তাঁর সাবেক স্বামীকে গ্রেপ্তার দেখাল আদালত

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।