Web Analytics

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস বা আইআরজিসি কেশম দ্বীপের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ ড্রোন শনাক্ত করে ধ্বংস করার দাবি করেছে। আইআরজিসির জনসংযোগ দপ্তর জানায়, বুধবার ভোরে তাদের অ্যারোস্পেস ফোর্স পরিচালিত একটি আধুনিক আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে ড্রোনটি ভূপাতিত করা হয়।

আইআরজিসির ভাষ্য অনুযায়ী, অভিযানটি ইরানের সমন্বিত আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্কের পূর্ণ নিয়ন্ত্রণে পরিচালিত হয়েছে। দেশের আঞ্চলিক অখণ্ডতা ও গুরুত্বপূর্ণ জাতীয় স্বার্থ রক্ষায় পদক্ষেপটিকে তারা নির্ভুল, বিচক্ষণ ও সময়োপযোগী বলে বর্ণনা করেছে।

আইআরজিসি আরও দাবি করেছে, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চলমান ‘তৃতীয় যুদ্ধ’ বা ‘রমজান যুদ্ধ’-এর সময়ে ইরানের উন্নত আকাশ প্রতিরক্ষাব্যবস্থা শত শত মার্কিন ড্রোন ভূপাতিত করেছে। তাদের উল্লেখ করা মডেলের মধ্যে লুকাস, হার্মিস, এমকিউ-১ ও এমকিউ-৯ রয়েছে। এর কয়েক দিন আগে হরমুজ প্রণালির প্রবেশমুখে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি মানববিহীন জলযান ধ্বংসের দাবিও করেছিল আইআরজিসি।

16 Sep 26 1NOJOR.COM

কেশম দ্বীপের আকাশে মার্কিন এমকিউ-৯ ড্রোন ধ্বংসের দাবি আইআরজিসির

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।