পাকিস্তানের কেন্দ্রীয় সরকার রাজধানী ইসলামাবাদে সর্বোচ্চ সতর্কতা বা রেড অ্যালার্ট জারি করেছে এবং শহরজুড়ে ১৪৪ ধারা কার্যকর করেছে। খাইবার পাখতুনখোয়া প্রদেশে জরুরি অবস্থা ও গভর্নরের শাসন জারির পর এই পদক্ষেপ নেওয়া হয়। রোববার পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ এ তথ্য জানিয়েছে।
নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কর্তৃপক্ষ পুলিশকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দিয়েছে। ১৪৪ ধারা অমান্যকারীদের গ্রেপ্তারের নির্দেশও দেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ সড়ক, প্রবেশপথ ও স্থাপনাসহ রাজধানীর প্রধান মোড় এবং বিভিন্ন এলাকায় অতিরিক্ত পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
সব পুলিশ সুপার, ডেপুটি পুলিশ সুপার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের মাঠপর্যায়ে সক্রিয় থেকে পরিস্থিতি পর্যবেক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। ব্যানার প্রদর্শন বা জনসমাগম হলে দ্রুত ব্যবস্থা নিতে পুলিশকে বলা হয়েছে। অনুমতি ছাড়া রেড জোনে প্রবেশ সীমিত করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায় পাকিস্তান রেঞ্জার্স মোতায়েন করা হয়েছে। রেড অ্যালার্ট জারির সুনির্দিষ্ট কারণ প্রতিবেদনে জানানো হয়নি।
ইসলামাবাদে রেড অ্যালার্ট ও ১৪৪ ধারা জারি, নিরাপত্তা জোরদার
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।