ঢাকা মেট্রোপলিটন পুলিশের তিন সহকারী পুলিশ কমিশনারকে বদলি করা হয়েছে। রোববার ডিএমপির উপ-পুলিশ কমিশনার, সদর দপ্তর ও প্রশাসন, মো. শাহরিয়ার আলীর সই করা অফিস আদেশে এ বদলি করা হয়। সহকারী পুলিশ কমিশনার মো. আতিউর রহমানকে সচিবালয় নিরাপত্তা-১ থেকে ট্রাফিক গুলশান বিভাগের ট্রাফিক মহাখালী জোনে দায়িত্ব দেওয়া হয়েছে।
সহকারী পুলিশ কমিশনার মো. ফজলুল হককে লালবাগ বিভাগের কোতোয়ালী জোন থেকে গোয়েন্দা তেজগাঁও বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি টিমে বদলি করা হয়েছে। অন্যদিকে, ওই গোয়েন্দা তেজগাঁও বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি টিমে থাকা সহকারী পুলিশ কমিশনার মাহমুদুল হাসানকে লালবাগ বিভাগের কোতোয়ালী জোনে দায়িত্ব দেওয়া হয়েছে।
একই অফিস আদেশে গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ দক্ষিণের সহকারী পুলিশ কমিশনার মাহমুদুল হাসানকে ট্রাফিক গুলশান বিভাগের ট্রাফিক মহাখালী জোনে বদলির আগের আদেশ বাতিল করা হয়েছে। অফিস আদেশে বলা হয়েছে, গত ৮ সেপ্টেম্বর জারি করা ওই বদলি আদেশ এতদ্বারা বাতিল করা হলো।
ডিএমপির তিন এসিকে বদলি, মহাখালী জোনে আগের একটি বদলি আদেশ বাতিল
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।