তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ বলেছেন, গণতন্ত্র কোনো যান্ত্রিক ব্যবস্থা নয়; এটি মানসিকতার বিষয়। মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কেন্দ্রে নিয়মিত ব্রিফিংয়ে তিনি বলেন, গত ১৭ বছর দেশে সমালোচনা শোনার মানসিকতা ছিল না এবং টিভি চ্যানেলগুলোকে সরকারের পক্ষে কথা বলতে বাধ্য করা হতো।
মন্ত্রী বলেন, বর্তমান সরকার এই মানসিকতা পরিবর্তনের অঙ্গীকার করেছে এবং কাউকে নিয়ন্ত্রণ বা কারও মুখ বন্ধ করবে না বলে স্পষ্ট জানিয়েছে। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কঠিন সময় চলছে এবং একটি ভেঙে পড়া ব্যবস্থা ঠিক করার চেষ্টা হচ্ছে উল্লেখ করে তিনি গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
ভারত থেকে সাবেক পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে নতুন উদ্যোগের প্রশ্নে তিনি বলেন, এ উদ্যোগ অব্যাহত আছে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনের উল্লেখ করে তিনি বলেন, বিষয়টি ভারতের আদালতে গেলে পরিস্থিতি সুখকর হবে না। গত ছয় মাসে গণমাধ্যমে কোনো অশুভ প্রভাব, গোয়েন্দা সংস্থার প্রকাশনা-সংক্রান্ত ফোন, কিংবা সরকারের মদদে গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটেনি বলেও তিনি দাবি করেন। সরকারের সমালোচনার পূর্ণ স্বাধীনতা রয়েছে বলেও জানান তিনি।
গণমাধ্যমের স্বাধীনতার অঙ্গীকার, শেখ হাসিনাকে ফেরানোর উদ্যোগ অব্যাহত
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।