Web Analytics

রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে বুধবার বেলা ১১টার দিকে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে সিটি করপোরেশনের তিনটি ময়লার গাড়িতে আগুন দেওয়া হয়। একটি ভেকু এবং পুলিশের একটি গাড়িও ভাঙচুর করা হয়েছে। মিরপুর মডেল থানার ডিউটি অফিসার মো. শহিদুল ইসলাম ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, মিরপুরের ফুটপাতের দোকান উচ্ছেদ করতে সিটি করপোরেশন কর্তৃপক্ষ সেখানে যায়। এ সময় ফুটপাতের ব্যবসায়ীরা মিরপুরের আইডিয়াল কলেজের সামনে অবস্থান নেন। পুলিশ মিরপুর-১০ নম্বর গোল চত্বর এলাকায় অবস্থান নেয়।

জানা গেছে, উচ্ছেদ অভিযান চলাকালে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। পরে ঘটনায় ক্ষুব্ধ হয়ে হকার ও ফুটপাতের ব্যবসায়ীরা সিটি করপোরেশনের তিনটি ময়লার গাড়িতে আগুন ধরিয়ে দেন। উচ্ছেদকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে এবং ফুটপাতের ব্যবসায়ীরা ইটপাটকেল নিক্ষেপ করেন।

30 Sep 26 1NOJOR.COM

মিরপুর-১০ এ উচ্ছেদ অভিযান ঘিরে তিনটি ময়লার গাড়িতে আগুন

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।