Web Analytics

বিশ্বের ডজনখানেক রাষ্ট্রপ্রধান ও মন্ত্রী শুক্রবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত পাঁচ দিনব্যাপী প্রযুক্তি সম্মেলনের শেষ দিনে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থাপনার ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে যৌথ অবস্থান ঘোষণা করতে যাচ্ছেন বলে জানিয়েছে এএফপি। ‘ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিট’ নামের এই আয়োজনটি এখন পর্যন্ত সবচেয়ে বড় এবং উন্নয়নশীল দেশে প্রথম বড় এআই সম্মেলন হিসেবে বিবেচিত হচ্ছে।

সম্মেলনের আগের দিন স্যাম অল্টম্যান দ্রুত বিকাশমান এআই খাতে জরুরি নিয়ন্ত্রণ কাঠামোর প্রয়োজনীয়তার কথা বলেন। তিনি সতর্ক করেন, প্রযুক্তিটি যদি কোনো একটি কোম্পানি বা দেশের হাতে সীমাবদ্ধ হয়, তা বিপজ্জনক হতে পারে, তবে অতিরিক্ত কড়াকড়ি আরোপ করলে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার ঝুঁকিও রয়েছে। আলোচনায় চাকরি হারানো, অনলাইন হয়রানি ও ডেটা সেন্টারের বিদ্যুৎ চাহিদা নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, এআই যেন মানবকল্যাণে ব্যবহৃত হয়, সে লক্ষ্যেই অঙ্গীকার থাকতে হবে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ৩ বিলিয়ন ডলারের বৈশ্বিক তহবিল গঠনে প্রযুক্তি খাতের ধনকুবেরদের আহ্বান জানান। বিশ্লেষকদের মতে, দিল্লির আলোচনায় তাৎক্ষণিক কঠোর সিদ্ধান্ত আসার সম্ভাবনা কম।

20 Feb 26 1NOJOR.COM

দিল্লি সম্মেলনে এআই নীতিতে যৌথ অবস্থান ঘোষণা করবেন বিশ্বনেতারা

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।