Web Analytics

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রামদাসপুর সীমান্তে ছয়জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার ভোরে নওগাঁ ব্যাটালিয়ন ১৬ বিজিবির রামদাসপুর বিওপি এলাকার সীমান্ত পিলার ২১৬/এমপি দিয়ে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ১৬ বিজিবির লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম।

বিজিবি জানায়, ১২ বিএসএফ ব্যাটালিয়নের শমসেরনগর বিএসএফ ক্যাম্পের সদস্যরা ভোরে ছয়জন পুরুষকে বাংলাদেশের ভেতরে পুশইনের চেষ্টা করে। খবর পেয়ে রামদাসপুর বিওপির একটি টহল দল ঘটনাস্থলে যায়। তারা ছয়জনকে ভারতীয় সীমান্তের শূন্য লাইনের ভেতরে অবস্থানরত অবস্থায় শনাক্ত করে।

বিজিবি সদস্যরা তাদের বাংলাদেশি ভূখণ্ডে প্রবেশে বাধা দেন। বিজিবির ভাষ্য অনুযায়ী, ছয়জনকে ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠানোর কার্যক্রম চলমান রয়েছে। এ ঘটনায় বিএসএফের কাছে প্রতিবাদ জানানো হয়েছে এবং সীমান্তে টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। অবৈধ অনুপ্রবেশ ও পুশইনের যেকোনো চেষ্টা প্রতিহত করতে বিজিবি সতর্ক রয়েছে বলেও জানানো হয়।

27 Aug 26 1NOJOR.COM

রামদাসপুর সীমান্তে ছয়জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।