Web Analytics

ইরান, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধ বিষয়ে নিরপেক্ষ অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েক। ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সের্হিও গরের সঙ্গে বৈঠকের পর পার্লামেন্টে দেওয়া বক্তব্যে তিনি এই অবস্থান স্পষ্ট করেন এবং পক্ষপাতিত্বের অভিযোগ নাকচ করেন।

দিসানায়েক বলেন, কিছু পক্ষ অভিযোগ তুলেছে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির কারণে শ্রীলঙ্কা ইরানি জাহাজকে অনুমতি দিতে দেরি করেছে। তিনি জানান, সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরান ও যুক্তরাষ্ট্র উভয়ই তাদের সামরিক জাহাজ ভিড়ানোর অনুরোধ জানিয়েছিল, কিন্তু শ্রীলঙ্কা উভয় পক্ষকেই ‘না’ বলেছে।

তিনি জোর দিয়ে বলেন, উভয় পক্ষের অনুরোধ প্রত্যাখ্যান করাই শ্রীলঙ্কার নিরপেক্ষতার প্রমাণ এবং দেশটি ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

20 Mar 26 1NOJOR.COM

ইরান-ইসরাইল-যুক্তরাষ্ট্র যুদ্ধ ইস্যুতে নিরপেক্ষতা বজায় রাখার ঘোষণা শ্রীলঙ্কার

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।