Web Analytics

বাংলাদেশ ব্যাংক মঙ্গলবার নতুন নির্দেশনা জারি করে সব তফসিলি ব্যাংকের অভ্যন্তরীণ নিরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তন এনেছে। ‘ইন্টারনাল কন্ট্রোল ম্যানেজমেন্ট সিস্টেম’ (আইসিএমএস) নামে এই নির্দেশনা ২০১৬ সালের পুরোনো নির্দেশনাকে বাতিল করেছে। নতুন নিয়মে অভ্যন্তরীণ নিরীক্ষা, কমপ্লায়েন্স ও ঝুঁকি ব্যবস্থাপনাকে আলাদা করা হয়েছে, যাতে নিরীক্ষা বিভাগ আরও স্বাধীনভাবে কাজ করতে পারে। প্রথমবারের মতো সব ব্যাংকে হুইসেলব্লোয়ার ব্যবস্থা বাধ্যতামূলক করা হয়েছে, যার মাধ্যমে নিরীক্ষকরা পরিচালনা পর্ষদ বা ব্যবস্থাপনা পরিচালকের অনিয়ম গোপনে সরাসরি বাংলাদেশ ব্যাংকে জানাতে পারবেন।

প্রতিটি ব্যাংককে অভিযোগ গ্রহণের জন্য হটলাইন, ই-মেইল, অনলাইন প্ল্যাটফর্ম বা সিলগালা লিখিত অভিযোগের ব্যবস্থা রাখতে হবে এবং অভিযোগকারীর পরিচয় গোপন রাখতে হবে। অভিযোগকারীর বিরুদ্ধে প্রতিশোধমূলক ব্যবস্থা নিলে সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনায় ফরেনসিক, কনকারেন্ট ও ভার্চুয়াল অডিট চালুর নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার করে অর্থপাচার, ঋণ ঝুঁকি, বাজার ঝুঁকি ও সাইবার নিরাপত্তা পর্যবেক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে।

সব তফসিলি ব্যাংককে ৩১ ডিসেম্বরের মধ্যে প্রয়োজনীয় সাংগঠনিক পরিবর্তন সম্পন্ন করে নতুন নির্দেশনা বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।

22 Jul 26 1NOJOR.COM

সব ব্যাংকে হুইসেলব্লোয়ার ব্যবস্থা ও স্বাধীন নিরীক্ষা কাঠামো বাধ্যতামূলক করল বাংলাদেশ ব্যাংক

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।