Web Analytics

মক্কায় দুই বাংলাদেশি নজরুল ইসলাম ও সুইটি আখতারের মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে ব্যাখ্যা জানতে বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াকে রোববার ডেকেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মসজিদের ভেতরে ‘অনৈতিক কর্মকাণ্ডে’ জড়িত থাকার অভিযোগে সৌদি কর্তৃপক্ষ ১৪ অক্টোবর তাদের মৃত্যুদণ্ড কার্যকর করে।

শনিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ঘটনাটিকে অত্যন্ত অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক বলে মন্তব্য করেন। তিনি জানান, দণ্ড কার্যকরের আগে বাংলাদেশ মিশনকে কিছু জানানো হয়নি। কেন জানানো হয়নি এবং প্রকৃতপক্ষে কী ঘটেছে, সে বিষয়ে সরকার এখনো অন্ধকারে রয়েছে।

ঘটনার পূর্ণাঙ্গ বিবরণ ও আইনি প্রক্রিয়া সম্পর্কে তথ্য চেয়ে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। সৌদি কর্তৃপক্ষের জবাব পাওয়ার পর বাংলাদেশ পরবর্তী পদক্ষেপ এবং মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবে।

18 Oct 26 1NOJOR.COM

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে সৌদি ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।