Web Analytics

শিক্ষার্থীদের যাতায়াতের দুর্ভোগ কমাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন মঙ্গলবার সকাল থেকে চারটি স্থায়ী চক্রাকার বাস সার্ভিস চালু করেছে। বাসগুলো বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট থেকে জিরো পয়েন্ট পর্যন্ত নিয়মিত চলাচল করবে এবং শিক্ষার্থীরা সম্পূর্ণ বিনা মূল্যে যাতায়াত করতে পারবেন।

এর আগের দিন সোমবার রাত ৯টা থেকে রাত ১টা পর্যন্ত চাকসু নেতারা ক্যাম্পাসের প্রধান ফটক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেন। সিএনজিচালিত অটোরিকশার অতিরিক্ত ভাড়া আদায় ও হঠাৎ যান চলাচল বন্ধের প্রতিবাদে এই কর্মসূচি হয়। অটোরিকশা সিন্ডিকেট বন্ধ এবং স্থায়ী চক্রাকার বাস চালুর দাবিতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরাও একাত্মতা প্রকাশ করেন।

রাত ১টার দিকে আন্দোলনস্থলে এসে উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন মঙ্গলবার থেকেই চারটি বাস স্থায়ীভাবে চালুর প্রতিশ্রুতি দেন। চাকসুর যোগাযোগ ও আবাসনবিষয়ক সম্পাদক ইসহাক ভূঞা জানান, বাসের সুনির্দিষ্ট সময়সূচি নির্ধারণে শিগগিরই বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে বৈঠক করা হবে।

08 Sep 26 1NOJOR.COM

আন্দোলনের পর চবিতে শিক্ষার্থীদের জন্য চারটি বিনামূল্যের স্থায়ী চক্রাকার বাস চালু

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।