সরকার গঠনের আট মাসের মধ্যে বিএনপি সরকারের তিনজন মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদত্যাগ করেছেন। সর্বশেষ মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন সোমবার, ১৯ অক্টোবর পদত্যাগের ঘোষণা দেন। প্রতিবেদনে বলা হয়েছে, একজন সংসদ সদস্যের পদত্যাগসহ এসব পদত্যাগ ব্যক্তিগত ইচ্ছায় নয়, সরকারের উচ্চপর্যায়ের নির্দেশনায় হয়েছে।
শনিবার রাজধানীর গেন্ডারিয়া রেললাইনসংলগ্ন এলাকায় অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে অংশ নেন ইশরাক। তার এবং সহযোগীদের হাতে আগ্নেয়াস্ত্র দেখা যাওয়ার ভিডিও তিনি নিজের ফেসবুক পেজে প্রচার করেন, যা ভাইরাল হয়। ঘটনায় জনসমালোচনার পাশাপাশি বিএনপি ও সরকারের উচ্চপর্যায়েও অস্বস্তি ও অসন্তোষ তৈরি হয়। এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান রোববার তাকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেন।
এর আগে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান ১ জুন শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করে পদত্যাগ করেন, যদিও অন্য কারণ নিয়েও আলোচনা ছিল। তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ২২ আগস্ট পদত্যাগ করে একই দিন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হন। হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় নির্দেশ পাওয়ার পর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি ১ অক্টোবর পদত্যাগপত্র জমা দেন।
আট মাসে বিএনপি সরকারের তৃতীয় মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে পদত্যাগ করলেন ইশরাক হোসেন
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।