Web Analytics

গাজায় ইসরাইলের সামরিক অভিযানে যুক্তরাজ্যের সম্পৃক্ততা নিয়ে স্বাধীন তদন্তের দাবিতে অনলাইন পিটিশনে স্বাক্ষর ৯১ হাজার ছাড়িয়েছে। ইয়োর পার্টির প্রধান জেনিফার ফোর্বস ২৩ অক্টোবর পিটিশনটি চালু করেন। পার্লামেন্টে এ বিষয়ে বিতর্কের উদ্যোগ নিতে প্রয়োজনীয় এক লাখ স্বাক্ষরের লক্ষ্যের দিকে এটি দ্রুত এগোচ্ছে।

পিটিশনে ইসরাইলকে যুক্তরাজ্যের অস্ত্র সরবরাহ, নজরদারি বিমান পরিচালনা এবং রয়্যাল এয়ার ফোর্সের ঘাঁটি ব্যবহারের বিষয়গুলো তদন্তের দাবি জানানো হয়েছে। প্রস্তাবিত তদন্ত কমিশনকে মন্ত্রী ও সরকারি কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদের ক্ষমতা দেওয়ার কথাও বলা হয়েছে।

এর আগে জেরেমি করবিনের তদন্তের আহ্বান প্রত্যাখ্যান করে যুক্তরাজ্য সরকার। ১৯ অক্টোবরের বিবৃতিতে পররাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী স্টিফেন ডাউটি বলেন, পার্লামেন্টের বিদ্যমান জবাবদিহি ও নজরদারি ব্যবস্থাই এ বিষয়ে পর্যালোচনার জন্য যথেষ্ট। করবিন গত সপ্তাহে অস্ত্র বিক্রি, আরএএফ ঘাঁটি ব্যবহার, নজরদারি বিমান এবং গণহত্যা-সংক্রান্ত আইনি পরামর্শ নিয়ে জবাবদিহি নিশ্চিতের দাবি জানান।

08 Nov 26 1NOJOR.COM

গাজায় ব্রিটেনের ভূমিকা তদন্তের দাবির পিটিশনে ৯১ হাজারের বেশি স্বাক্ষর

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।