Web Analytics

ইসলামিক স্টেট (আইএস) শনিবার সিরিয়ার আহমেদ আল-শারার সরকারের বিরুদ্ধে লড়াইয়ে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে। প্রায় দুই বছর পর আইএস মুখপাত্র আবু হুজাইফা আল-আনসারির প্রকাশিত এটি প্রথম অডিও বার্তা। অনলাইনে প্রকাশিত আগে থেকে রেকর্ড করা ওই বার্তায় তিনি সিরিয়ার নতুন শাসনব্যবস্থা, ধর্মনিরপেক্ষ সরকার ও ন্যাশনাল আর্মির বিরুদ্ধে লড়াইকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান।

আল-আনসারির আগের বার্তা প্রকাশিত হয়েছিল ২০২৪ সালের জানুয়ারিতে, যেখানে তিনি গাজায় ইসরাইলের হামলার প্রতিশোধ নিতে আহ্বান জানিয়েছিলেন। ২০২৪ সালের ডিসেম্বরে দীর্ঘদিনের শাসক বাশার আল-আসাদ উৎখাতের পর সিরিয়ার বর্তমান অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসে। আল-শারা অতীতে আল-কায়েদার সঙ্গে যুক্ত থাকলেও ক্ষমতায় এসে মধ্যপন্থি ভাবমূর্তি গড়ার চেষ্টা করছেন।

সম্প্রতি সিরিয়ার সেনারা কুর্দি বাহিনীর বিরুদ্ধে অগ্রসর হয়েছে, ফলে কুর্দি নিয়ন্ত্রিত এলাকায় বন্দি আইএস সদস্যদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র সিরিয়া থেকে ৫,৭০০–এর বেশি আইএস বন্দিকে ইরাকের কারাগারে স্থানান্তর করেছে।

22 Feb 26 1NOJOR.COM

সিরিয়ার অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে লড়াইয়ে আহ্বান জানাল আইএস

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।