আজ সাফ চ্যাম্পিয়নশিপের সূচি ঘোষণা করা হয়েছে। সূচি অনুযায়ী স্বাগতিক বাংলাদেশ একই গ্রুপে পেয়েছে শ্রীলঙ্কা ও ভুটানকে। ৫ নভেম্বর ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের অভিযান শুরু হবে, এরপর ১১ নভেম্বর শ্রীলঙ্কার মুখোমুখি হবে দলটি। বাংলাদেশের দুটি ম্যাচই রাত ৮টায় শুরু হবে এবং টুর্নামেন্টের সব খেলা ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
তবে বাংলাদেশের গ্রুপ এখনো পুরোপুরি চূড়ান্ত নয়। ৩০ সেপ্টেম্বরের মধ্যে নেপাল ফিফার নিষেধাজ্ঞা থেকে মুক্ত হলে তারা বাংলাদেশের গ্রুপে খেলবে। সে ক্ষেত্রে সূচিতেও পরিবর্তন আসবে। অন্য গ্রুপে রয়েছে ভারত, মালদ্বীপ ও পাকিস্তান। দুই গ্রুপের শীর্ষ দুটি দল সেমিফাইনালে উঠবে।
১৪ নভেম্বর দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে এবং ১৭ নভেম্বর হবে ফাইনাল। দীর্ঘ আট বছর পর বাংলাদেশে ফিরছে সাফ ফুটবল; ২০১৮ সালের পর আবার দেশের মাটিতে এই টুর্নামেন্ট হচ্ছে। বাংলাদেশ ২০০৩ সালে একবার সাফ শিরোপা জিতেছিল, সেবারও তারা স্বাগতিক ছিল। এবার ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য থাকবে বাংলাদেশের।
৫ নভেম্বর ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়ে সাফ অভিযান শুরু করবে বাংলাদেশ
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।