ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুতিয়া ইউনিয়ন ছাত্রদল সভাপতি সজিবের ওপর মাদক ব্যবসায়ীদের হামলার অভিযোগ উঠেছে। ৬ জুলাই রাতে লেবুবুনিয়া বাজারে এ হামলার ঘটনা ঘটে। এতে সজিব, তার বড় ভাই বাবুল ও কাইফ নামে আরও একজন আহত হন। সজিবকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং অন্য দুজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মৃত নান্না আকনের ছেলে সোহেল আকন, শামিম আকন এবং মৃত আলতাফের ছেলে আফজাল ও তার ভাই ফয়সাল ও সোলায়মানের নেতৃত্বে এলাকায় মাদক ব্যবসা চলছিল। এ বিষয়ে প্রতিবাদ করায় সজিবদের সঙ্গে তাদের বাগবিতণ্ডা হয়, যা পরে হামলায় রূপ নেয়।
অভিযুক্ত আফজাল অভিযোগ অস্বীকার করে বলেন, এটি মিথ্যা এবং মূলত ডাবের ব্যবসা নিয়ে বিরোধ থেকেই ঘটনাটি ঘটেছে। রাজাপুর থানার ওসি (তদন্ত) জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
রাজাপুরে মাদক ব্যবসায়ীদের হামলায় ছাত্রদল নেতা আহত
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।