Web Analytics

নিখোঁজ শিশুদের স্বজনরা দ্রুত সন্ধান, নিরাপদ প্রত্যাবর্তন এবং দীর্ঘদিনের অমীমাংসিত ঘটনার পুনঃতদন্তের দাবি জানিয়েছেন। রোববার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে ‘আমার সন্তান কোথায়’ শীর্ষক সংবাদ সম্মেলনে তারা এসব দাবি তোলেন। নিখোঁজ শিশুদের পরিবার ও জিরো মিসিং চিলড্রেন ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন অঞ্চল থেকে আসা প্রায় ৪০ জন স্বজন অংশ নেন।

সংবাদ সম্মেলনে জিরো মিসিং চিলড্রেন ফাউন্ডেশনের সভাপতি এবং আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার বিজয়ী সাদাত রহমানও উপস্থিত ছিলেন। স্বজনরা বলেন, সন্তান নিখোঁজ হওয়ার পর তারা বছরের পর বছর আইনশৃঙ্খলা বাহিনীসহ বিভিন্ন স্থানে যোগাযোগ করেছেন, কিন্তু অনেক ক্ষেত্রেই সন্তানদের সন্ধান পাওয়া যায়নি। তারা শিশু নিখোঁজ ও পাচার প্রতিরোধে কার্যকর ব্যবস্থা, অমীমাংসিত মামলার অগ্রগতি পর্যালোচনা এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রয়োজনীয় সহায়তার দাবি জানান।

সংবাদ সম্মেলনের তথ্যে ২০২৪ সালে শিশু নিখোঁজসংক্রান্ত ১৭ হাজার ৮০৮টি এবং ২০২৫ সালে ২৯ হাজার ৫০০টি জিডির কথা বলা হয়। চলতি বছরের জুলাই পর্যন্ত ১৫ হাজার ৭১৭টি জিডি হয়েছে; পুলিশের ভাষ্য অনুযায়ী ১৩ হাজার ৬৭৯ জন উদ্ধার হলেও ২ হাজার ৩৮ জন এখনো নিখোঁজ। ২০২৬ সালের ১৩ জানুয়ারি চালু হওয়া মুন অ্যালার্ট ও ১৩২১৯ হেল্পলাইনের কথাও জানানো হয়।

07 Sep 26 1NOJOR.COM

বাংলাদেশে ২ হাজার ৩৮ শিশু নিখোঁজ, দ্রুত রাষ্ট্রীয় পদক্ষেপের দাবি

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।