Web Analytics

জামালপুরের বকশীগঞ্জে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড করা হয়েছে, আর অপর আসামি ইদ্রিস আলীকে খালাস দেওয়া হয়েছে। সোমবার দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।

আদালত সূত্র ও রাষ্ট্রপক্ষ জানায়, ২০২৫ সালের ২৫ মে রাতে ইজিবাইকে বাড়ি ফেরার পথে গৃহবধূকে জোরপূর্বক তুলে নিয়ে পালাক্রমে ধর্ষণ করা হয়। পরদিন ভুক্তভোগী ছয়জনের নাম উল্লেখ করে এবং আরও কয়েকজনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন। তদন্ত শেষে চলতি বছরের ১৫ এপ্রিল অভিযোগপত্র দাখিল করা হয়। নয়জন সাক্ষীর মধ্যে সাতজনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত সাত আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত বলে রায় দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফজলুল হক রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, এটি ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

06 Jul 26 1NOJOR.COM

জামালপুরে গৃহবধূ ধর্ষণ মামলায় সাতজনের মৃত্যুদণ্ড

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।