জাতিসংঘের স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইল গাজায় ফিলিস্তিনি শিশুদের পরিকল্পিতভাবে লক্ষ্যবস্তু বানিয়ে হত্যা করছে এবং এটি চলমান গণহত্যার অংশ। মঙ্গলবার প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়, গাজা যুদ্ধ শুরুর পর থেকে ইসরাইলি হামলায় নিহতদের প্রায় ৩০ শতাংশই শিশু। এমনকি ২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও শিশুদের হত্যা অব্যাহত ছিল, যা কমিশনের মতে ফিলিস্তিনিদের সম্পূর্ণ বা আংশিক ধ্বংসের উদ্দেশ্যকে প্রমাণ করে।
কমিশনের প্রধান শ্রীনিবাসন মুরলিধর বলেন, প্রমাণ স্পষ্টভাবে দেখায় যে ইসরাইলি নিরাপত্তা বাহিনী ইচ্ছাকৃতভাবে শিশুদের হত্যা করেছে। প্রতিবেদনে আরও বলা হয়, ইসরাইল ঘনবসতিপূর্ণ এলাকায় ভারী অস্ত্র ব্যবহার, খাদ্য ও ওষুধ সরবরাহে অবরোধ এবং হাসপাতাল ও প্রসূতি কেন্দ্রে হামলার মাধ্যমে শিশুদের জীবন ও বিকাশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। গাজার প্রায় প্রতিটি শিশুরই এখন জরুরি মানসিক স্বাস্থ্য সহায়তার প্রয়োজন।
জেনেভায় নিযুক্ত ইসরাইলি মিশন এই প্রতিবেদনকে ‘মিথ্যা ও বানোয়াট’ বলে প্রত্যাখ্যান করেছে, যদিও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচের মতো সংস্থাগুলো একই ধরনের উদ্বেগ প্রকাশ করেছে।
গাজায় ফিলিস্তিনি শিশুদের পরিকল্পিতভাবে হত্যা করছে ইসরাইল, জাতিসংঘের প্রতিবেদন
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।