কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ব্লাভাটনিক স্কুল অব গভর্নমেন্টে ডিস্টিংগুইশড ফেলো হিসেবে যোগ দিয়েছেন এবং প্রতিষ্ঠানটির ওয়ার্ল্ড লিডার্স সার্কেলের সদস্য হয়েছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শুক্রবার এ নিয়োগের ঘোষণা দেয়। প্রধানমন্ত্রীর পদ ছাড়ার পর এটি ট্রুডোর প্রথম বড় প্রাতিষ্ঠানিক দায়িত্ব।
ব্লাভাটনিক স্কুল জানিয়েছে, ওয়ার্ল্ড লিডার্স সার্কেল হলো সাবেক সরকারপ্রধানদের একটি আন্তর্জাতিক নেটওয়ার্ক। এর লক্ষ্য বিশ্বজুড়ে সুশাসনের উন্নয়ন এবং ভবিষ্যৎ নীতিনির্ধারকদের প্রশিক্ষণে অভিজ্ঞ নেতাদের যুক্ত করা। নেটওয়ার্কের অন্য সদস্যদের মধ্যে নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন ও যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী ঋষি সুনাক রয়েছেন। তারা উদীয়মান বৈশ্বিক চ্যালেঞ্জ নিয়ে নিয়মিত বৈঠক করেন।
স্কুলের ডিন অধ্যাপক নাইরি উডস ট্রুডোকে স্বাগত জানিয়ে বলেন, এই মঞ্চে নেতারা ভাবনা বিনিময় ও আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর সুযোগ পান। ২০১৫ সালে কানাডার প্রধানমন্ত্রী হওয়া ট্রুডো ২০২৫ সালে পদত্যাগ করেন। তিনি বলেন, পরিবর্তনশীল বিশ্বব্যবস্থা, কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিকাশ এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানের ওপর জনআস্থা পুনর্গঠনের চ্যালেঞ্জে দায়িত্বশীল নেতৃত্ব প্রয়োজন।
অক্সফোর্ডের ব্লাভাটনিক স্কুলে ডিস্টিংগুইশড ফেলো হলেন জাস্টিন ট্রুডো
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।