Web Analytics

ভারতীয় নৌবাহিনীর জাহাজ সুনায়না শুক্রবার তিন দিনের শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। জাহাজটি বন্দরে পৌঁছালে কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার জাহাজের অধিনায়ক, কর্মকর্তা ও নাবিকদের স্বাগত জানান। এ সময় বাংলাদেশ নৌবাহিনীর বাদক দল ঐতিহ্যবাহী রীতিতে ব্যান্ড পরিবেশন করে। স্বাগত অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনের প্রতিনিধি ও নৌবাহিনীর পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে বাংলাদেশের জলসীমায় প্রবেশের সময় নৌবাহিনীর জাহাজ আলী হায়দার সুনায়নাকে অভ্যর্থনা জানায়।

সফরকালে জাহাজের অধিনায়ক ও ভারতীয় হাইকমিশনের নেভাল এডভাইজারসহ প্রতিনিধি দল চট্টগ্রাম নৌ অঞ্চল, বিএন ফ্লিট, ডকইয়ার্ড এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া জাহাজের কর্মকর্তা ও নাবিকরা বাংলাদেশ নৌবাহিনীর প্রশিক্ষণ ঘাঁটি, জাহাজ এবং চট্টগ্রামের ঐতিহাসিক ও দর্শনীয় স্থান পরিদর্শন করবেন।

এই শুভেচ্ছা সফরের মাধ্যমে দুই দেশের নৌবাহিনীর মধ্যে পেশাগত অভিজ্ঞতা বিনিময় ও দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে। জাহাজটি আগামী ১০ মে বাংলাদেশের জলসীমা ত্যাগ করবে।

09 May 26 1NOJOR.COM

বাংলাদেশ-ভারত নৌ সহযোগিতা জোরদারে চট্টগ্রামে ভারতীয় জাহাজ সুনায়নার সফর

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।