Web Analytics

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তেহরান সংলাপ ও চুক্তির জন্য প্রস্তুত এবং কূটনীতির দরজা এখনো বন্ধ হয়নি। তবে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ গ্রহণযোগ্য নয় এবং অবরোধ তুলে না নিলে কোনো আলোচনা সম্ভব নয়। যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে তিনি এই বার্তা দিয়েছেন, আলোচনার পূর্বশর্ত হলো অবরোধ প্রত্যাহার।

পেজেশকিয়ান আরও বলেন, যুক্তরাষ্ট্রের ‘হুমকিমূলক বক্তব্য’, কঠোর ভাষা এবং আগের ‘ভঙ্গ প্রতিশ্রুতি’ সম্পর্কের বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এসব কারণে দুই দেশের মধ্যে গভীর অবিশ্বাস তৈরি হয়েছে। তেহরান মনে করছে, ওয়াশিংটনের ওপর আস্থা রাখা এখন কঠিন হয়ে পড়েছে।

ইরানের প্রধান আলোচক ও পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ একই অবস্থান ব্যক্ত করে বলেন, হরমুজ প্রণালির অবরোধ ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্কের অন্যতম প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে।

23 Apr 26 1NOJOR.COM

হরমুজ প্রণালির অবরোধ না তুললে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় রাজি নয় ইরান

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।