Web Analytics

নোয়াখালীর হাতিয়ার নলচিরা–চেয়ারম্যান ঘাটে শুক্রবার বিকেলে ‘মহানন্দা’ ফেরি সার্ভিস উদ্বোধন অনুষ্ঠানে বিএনপি ও এনসিপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। ফেরি চালুর কৃতিত্ব দাবি করে উভয় পক্ষ পৃথকভাবে স্লোগান দিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তা ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও হাতাহাতিতে রূপ নেয়। এতে অনুষ্ঠানে আসা হাজারো মানুষ আতঙ্কে ছুটোছুটি করেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। নৌবাহিনী ও পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, তবে এলাকায় এখনো থমথমে অবস্থা বিরাজ করছে।

নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নুরুন্নাহার চৌধুরী ফেরি সার্ভিসটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিআইডব্লিউটিসির চেয়ারম্যান আরিফ আহম্মেদ মোস্তফা ও হাতিয়া দ্বীপ সমিতির নেতারা উপস্থিত ছিলেন। স্থানীয়রা জানান, ফেরি সার্ভিস চালু হলে দ্বীপবাসীর যোগাযোগ ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আসবে, ব্যবসা-বাণিজ্য ও পর্যটন বাড়বে।

হাতিয়া দ্বীপ সমিতির সভাপতি ডা. জাহেদুল আলম বলেন, এই ফেরি সার্ভিস হাতিয়ার ইতিহাসে একটি মাইলফলক, তবে পারস্পরিক দ্বন্দ্বে এ অর্জন ক্ষতিগ্রস্ত হতে পারে। ফেরিটির ধারণক্ষমতা প্রায় ২৫০ টন এবং এটি জোয়ার-ভাটার সঙ্গে সামঞ্জস্য রেখে চলবে।

31 Jan 26 1NOJOR.COM

হাতিয়ায় ফেরি উদ্বোধনে বিএনপি–এনসিপি সংঘর্ষে আহত অন্তত দশজন

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।