Web Analytics

দ্য ডিসেন্টের প্রতিবেদনে বলা হয়েছে, ১৪ সেপ্টেম্বর এ আর তাহসিন জাহানের ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যানের ফেসবুক পোস্ট নিয়ে দেশের প্রধান সংবাদমাধ্যমগুলো প্রতিবেদন প্রকাশ করলেও তাঁকে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নেত্রী হিসেবে উল্লেখ করেনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজের শিক্ষার্থী তাহসিন দাবি করেন, রাজনৈতিক পরিচয়ের কারণে তিনি মব হামলা, হুমকি এবং ফাইনাল ভাইভা ও থিসিস জমায় বাধার শিকার হন। প্রতিবেদনের ভাষ্য অনুযায়ী, ৫ আগস্টের অভ্যুত্থানের পর তিনি কানাডায় যান এবং সেখান থেকে অনলাইনে ভাইভা দেন।

বিভাগের শিক্ষকরা তাহসিনের মব-সংক্রান্ত দাবির সঙ্গে দ্বিমত করেছেন। অধ্যাপক ড. তৈয়েবুর রহমান বলেন, সংশ্লিষ্ট সময়ে তিনি দেশে ছিলেন না এবং বিশ্ববিদ্যালয়ের অনুমোদনেই তাঁর অনলাইন পরীক্ষা নেওয়া হয়। বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. নাঈম সুলতানা বলেন, বিভাগে এমন কোনো মবের ঘটনা তিনি দেখেননি বা শোনেননি; বিভাগ তাঁর অনলাইন পরীক্ষার আবেদন সমর্থন করেছিল।

প্রতিবেদনে সহপাঠীদের বক্তব্য উদ্ধৃত করে বলা হয়, ছাত্রলীগের পদধারী হওয়ায় শিক্ষার্থীরা তাহসিনের সঙ্গে পরীক্ষায় না বসার সিদ্ধান্ত নেন, পরে বিভাগ তাঁর জন্য আলাদা পরীক্ষার ব্যবস্থা করে। এতে তাঁর ছাত্রলীগ, আওয়ামী লীগ ও সিআরআই-সংশ্লিষ্টতার তথ্যও তুলে ধরা হয়েছে। দ্য ডিসেন্ট জানায়, অন্তত ১৩টি প্রতিবেদনের মধ্যে শুধু কালবেলা তাঁর সাংগঠনিক পরিচয় উল্লেখ করেছে। প্রকাশের আগে ব্যাখ্যা ও প্রমাণ চেয়ে যোগাযোগ করা হলেও তাহসিন কোনো সাড়া দেননি।

15 Sep 26 1NOJOR.COM

ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান নিয়ে তাহসিনের দাবির সংবাদকভারেজ প্রশ্নে প্রতিবেদন

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।