Web Analytics

ইয়েমেনের বালহাফ উপকূল থেকে প্রায় ৮৮ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে একটি পণ্যবাহী জাহাজে হামলার ঘটনা ঘটেছে। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, ছয়জন সশস্ত্র ব্যক্তি একটি ছোট নৌযানে করে জাহাজটির দিকে এগিয়ে গেলে উভয় পক্ষের মধ্যে গুলিবিনিময় হয়। পরে ছোট নৌযানটি ফিরে যায় এবং কর্তৃপক্ষ ঘটনাটি তদন্ত শুরু করেছে।

সামাজিক মাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে ইউকেএমটিও জানায়, জাহাজটির সশস্ত্র নিরাপত্তা দল হামলাকারীদের প্রতিহত করে। এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য প্রকাশ করা হয়নি। ওই অঞ্চলে চলাচলকারী জাহাজগুলোকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

ঘটনাটি ইয়েমেন উপকূলীয় অঞ্চলে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ সৃষ্টি করেছে।

10 Jun 26 1NOJOR.COM

ইয়েমেন উপকূলে পণ্যবাহী জাহাজে হামলা, তদন্ত শুরু

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।