প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, গত বছরের ১২ ডিসেম্বর থেকে চলতি বছরের ১ ফেব্রুয়ারি পর্যন্ত ৫১ দিনে সারাদেশে মোট ২৭৪টি সহিংসতার ঘটনা ঘটেছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর এই সহিংসতা ঘটে। সোমবার প্রকাশিত ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সহিংস ঘটনা–২০২৬’ শীর্ষক পরিসংখ্যান অনুযায়ী, প্রার্থীর ওপর আক্রমণ ১৫টি, প্রতিদ্বন্দ্বী সমর্থকদের সংঘর্ষ ৮৯টি এবং হত্যাকাণ্ড ৫টি ঘটেছে। এছাড়া ভয়ভীতি প্রদর্শন, অবৈধ অস্ত্র ব্যবহার, প্রচারে বাধা ও নির্বাচন অফিসে হামলার ঘটনাও অন্তর্ভুক্ত রয়েছে।
প্রেস উইং পতিত হাসিনা আমলের তিনটি জাতীয় নির্বাচনের সহিংসতার তুলনামূলক চিত্রও প্রকাশ করেছে। ২০১৪ সালের নির্বাচনে ৫৩০টি সহিংসতা, ১১৫ জন নিহত ও ৩১৫ জন আহত হয়। ২০১৮ সালের নির্বাচনে ৪১৪টি সহিংসতা, ২২ জন নিহত ও ৭৮০ জন আহত হয়। ২০২৪ সালের নির্বাচনে ৫৩৪টি সহিংসতা, ৬ জন নিহত ও ৪৬০ জন আহত হয়। এসব ঘটনায় ভাঙচুর, অগ্নিসংযোগ ও বিস্ফোরণের ঘটনাও ছিল।
প্রতিবেদনটি ইঙ্গিত দেয়, নির্বাচনী সহিংসতার প্রবণতা অব্যাহত থাকলেও এবার তুলনামূলকভাবে ঘটনাসংখ্যা কিছুটা কম।
ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগে ২৭৪টি সহিংসতার ঘটনা জানিয়েছে প্রেস উইং
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।