ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, কানাডা ও জাপানসহ ১৬টি কূটনৈতিক মিশন রোহিঙ্গা ইস্যুকে বৈশ্বিক এজেন্ডায় রাখার অঙ্গীকার করেছে। মিয়ানমার থেকে বাংলাদেশে রোহিঙ্গাদের ব্যাপক প্রবেশের নবম বার্ষিকীতে দেওয়া যৌথ বিবৃতিতে তারা ন্যায়বিচার, জবাবদিহি এবং আন্তর্জাতিক সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেয়। সংকটটি এখন দশম বছরে পদার্পণ করেছে।
বিবৃতিতে বলা হয়, নয় বছর পরও বাংলাদেশে প্রায় ১২ লাখ রোহিঙ্গা অবস্থান করছে। মিশনগুলো দীর্ঘ বাস্তুচ্যুতি ও কষ্টের মধ্যেও রোহিঙ্গা জনগোষ্ঠীর স্থিতিশীলতা, সাহস ও মর্যাদার প্রতি শ্রদ্ধা জানায়। প্রায় এক দশক ধরে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি গভীর কৃতজ্ঞতাও প্রকাশ করা হয়। তারা রোহিঙ্গাদের মিয়ানমারে নিজ ভূমিতে ফিরে যাওয়ার অধিকার পুনর্ব্যক্ত করেছে।
তবে রাখাইন রাজ্যের বর্তমান পরিস্থিতি প্রত্যাবাসনের অনুকূলে নয় বলে মিশনগুলো জানিয়েছে। সংঘাত বৃদ্ধি, মানবিক চাহিদা, বেসামরিক অবকাঠামোয় বিমান হামলা এবং ত্রাণ ও বাণিজ্যে অবরোধ পরিস্থিতিকে আরও সংকটাপন্ন করছে। তারা বাংলাদেশে রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীকে সহায়তা অব্যাহত রাখা, স্বনির্ভরতা জোরদার এবং মানবিক পরিকল্পনায় স্থানীয় নেতৃত্ব ও শরণার্থী-পরিচালিত সংস্থার ভূমিকা বাড়ানোর পক্ষে সমর্থন দিয়েছে।
রোহিঙ্গাদের সহায়তা ও নিরাপদ প্রত্যাবাসনের পরিবেশে কাজ চালানোর অঙ্গীকার
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।