Web Analytics

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বৈরাটি ইউনিয়নের ইমামনগর গ্রামে সালিশ শুরুর আগেই বর্তমান ও সাবেক দুই ইউপি সদস্যের অনুসারীদের মধ্যে সংঘর্ষে প্রায় ৩০ জন আহত হয়েছেন। শুক্রবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। হাওরে মাছ ধরা ও নিষিদ্ধ রিং জাল চুরিকে কেন্দ্র করে বিরোধ মীমাংসায় সালিশের আয়োজন করা হয়েছিল।

স্থানীয় সূত্র জানায়, বর্তমান ইউপি সদস্য হান্নান মিয়া ও সাবেক ইউপি সদস্য আবদুল লতিফের গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। ওই দ্বন্দ্ব নিরসনে বৈরাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা শুক্রবার সকালে সালিশের উদ্যোগ নেন। তবে সালিশ শুরু হওয়ার আগেই গ্রামসংলগ্ন খোলা মাঠে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন।

সংঘর্ষে দা, বল্লম ও টেঁটাসহ দেশীয় অস্ত্র ব্যবহার করা হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠান। চেয়ারম্যান তাজুল ইসলাম বলেন, উপস্থিত গণ্যমান্য ব্যক্তিদের সামনেই সংঘর্ষ শুরু হলেও সবার সম্মিলিত চেষ্টায় তা থামানো হয়। অষ্টগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. দিদারুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

03 Oct 26 1NOJOR.COM

মিঠামইনে সালিশের আগেই সংঘর্ষে প্রায় ৩০ জন আহত

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।