Web Analytics

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে পিলখানার হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এখন জনগণের কাছে স্পষ্ট। ২৫ ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি বলেন, হত্যাকাণ্ডের পর নানা মিথ্যা ও অপতথ্য ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা হয়েছিল। তিনি জানান, এ ঘটনার বিচার এখনো চলমান, তাই বিচারাধীন বিষয়ে বিস্তারিত মন্তব্য করার সুযোগ নেই।

প্রধানমন্ত্রী স্মরণ করিয়ে দেন, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি বিডিআর সদর দপ্তর পিলখানায় সংঘটিত হত্যাযজ্ঞে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন শহীদ হন। তিনি বলেন, ২০২৪ সালে দেশ ফ্যাসিবাদমুক্ত হওয়ার পর থেকে দিনটি জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে পালিত হচ্ছে। তিনি শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁদের পরিবারের প্রতি গভীর সহানুভূতি জানান।

তারেক রহমান সশস্ত্র বাহিনীকে দেশের সম্মান ও বীরত্বের প্রতীক হিসেবে উল্লেখ করে বলেন, ভবিষ্যতে কেউ যেন তাদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত না হতে পারে, সে বিষয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে।

25 Feb 26 1NOJOR.COM

তারেক রহমান বললেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে পিলখানার হত্যার নেপথ্য কারণ এখন স্পষ্ট

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।